ব্যাখ্যা
সুশাসনের অনুপস্থিতি বা অপশাসনের কারণে সমাজে নানা ধরনের দৃশ্যমান ও অদৃশ্য ক্ষতি (Hidden cost) হয়। দৃশ্যমান ক্ষতি হলো দুর্নীতি, অর্থপাচার ইত্যাদি।
অদৃশ্য বা Hidden cost এর সবচেয়ে বড় উদাহরণ হলো 'মেধা পাচার' (Brain Drain)। যখন একটি দেশে সুশাসন, মেধার মূল্যায়ন, কর্মসংস্থানের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, তখন দেশের শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী উন্নত জীবনযাপনের আশায় বিদেশে পাড়ি জমায়। এর ফলে দেশ তার সবচেয়ে মূল্যবান মানবসম্পদ হারায়, যা তাৎক্ষণিকভাবে পরিমাপ করা না গেলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য বিশাল ক্ষতির কারণ হয়।
Source: Socio-economic impacts of Poor Governance.