কোন শাসকের আমলে গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয়?
- কঈশা খাঁ
- খআলাউদ্দিন হুসেন শাহ✓
- গফখরুদ্দিন মোবারক শাহ
- ঘশাহ সুজা
ব্যাখ্যা
• সোনা মসজিদ:
- সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ।
- প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল।
- সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এর শাসনামলে (১৪৯৪-১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ আলি নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন।
- এটি বাংলায় মুসলিম স্থাপত্যের চরম উৎকর্ষের নিদর্শন।
- ঊনিশ শতকের প্রথম দিকে মেজর ফ্রাঙ্কলিন মসজিদের নিকটে একটি শিলালিপি আবিষ্কার করেন।
- এটিকে এ মসজিদেরই শিলালিপি বলে মনে করা হত।
এছাড়াও,
- সুলতানী আমলের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনের অন্যতম হলো- গৌড়ের দাখিল দরওয়াজা, কোতওয়ালী দরওয়াজা, আদিনা মসজিদ, কদম রসুল, ষাটগম্বুজ মসজিদ ইত্যাদি।
- চমৎকার মাটির পাত্র, আসবাবপত্র, ছুরি, কাঁচি ইত্যাদি তৈরিতেও সুলতানী আমলের বাংলার কারিগররা দক্ষ ছিল।
- গাছের ছাল থেকে কাগজ তৈরি এবং সমুদ্রগামী জাহাজ তৈরিতেও এ সময় বাংলায় খ্যাতি অর্জন করেছিল।
পরীক্ষা: বাংলার প্রাচীন যুগ ও শাসন
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →