'মঙ্গলকাব্য' ধারার প্রাচীনতম শাখা কোনটি?
- কমনসামঙ্গল✓
- খচণ্ডীমঙ্গল
- গঅন্নদামঙ্গল
- ঘধর্মমঙ্গল
ব্যাখ্যা
• মঙ্গলকাব্য:
- মঙ্গলকাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা।
- দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনিকাব্য।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চণ্ডী ও ধর্মঠাকুর।
- এঁদের মধ্যে মনসা ও চণ্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।
⇒ মঙ্গলকাব্যের প্রধান ৩টি শাখা।
১. মনসামঙ্গল (তুলনামূলকভাবে প্রাচীনতম),
২. চণ্ডীমঙ্গল,
৩. অন্নদামঙ্গল (তুলনামূলকভাবে আধুনিক)।
• মনসামঙ্গল:
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য।
- মনসামঙ্গল মূলত পাঁচালী পালা।
- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।
- মঙ্গলকাব্যের প্রাচীনতম ধারা।
- এছাড়াও বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস ক্ষেমানন্দ প্রমুখ মনসামঙ্গল কাব্য রচনা করেছেন।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বাংলা পরীক্ষায় অংশ নিন →