'রোহিণী' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র?
- কবিষবৃক্ষ
- খকৃষ্ণকান্তের উইল✓
- গকপালকুণ্ডলা
- ঘরজনী
ব্যাখ্যা
• 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস:
- এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিনীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্ধে জড়িয়ে পড়েন।
- ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
- উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো: রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর।
• তাঁর রচিত গুরুত্বপূর্ণ উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুন্ডলা,
- বিষবৃক্ষ,
- মৃণালিণী,
- রজনী,
- আনন্দমঠ,
- দেবী চৌধুরানী,
- সীতারাম,
- কৃষ্ণকান্তের উইল।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বাংলা পরীক্ষায় অংশ নিন →