'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- কপ্যারীচাঁদ মিত্র
- খঈশ্বরচন্দ্র গুপ্ত✓
- গঅক্ষয়কুমার দত্ত
- ঘপ্রমথ চৌধুরী
ব্যাখ্যা
সংবাদ প্রভাকর:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রাথমিক রচনাগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
• ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- ১২১৮ বঙ্গাব্দের ২৫ ফাল্গুন (মার্চ ১৮১২) পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঞ্চনপল্লী বা কাঁচড়াপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী কবি হিসেবে পরিচিত।
- তাঁর ছদ্মনাম ছিল 'ভ্রমণকারী বন্ধু'।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন যুগসন্ধিক্ষণের কবি।
- তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কারণ তার রচনায় মধ্যযুগের সাহিত্যরীতি ও বিষয়বস্তু যেমন ছিল, তেমনি আধুনিক যুগের প্রভাবও ছিল স্পষ্ট। তিনি ছিলেন দুই যুগের মেলবন্ধনের প্রতীক।
- তাঁর রচনার বিশেষত্ব ছিল ব্যঙ্গ-বিদ্রূপ।
- তিনি ১৮৫৯ সালে মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কবিতা:
- মানুষ কে,
- বাঙালি মেয়ে,
- আনারস,
- মাতৃভাষা ও মাতৃভূমি,
- স্বদেশ,
- তপসে মাছ ইত্যাদি।
তাঁর সম্পাদিত পত্রিকা:
- সংবাদ প্রভাকর,
- সংবাদ রত্নাবলী,
- পাষণ্ডপীড়ন ও
- সংবাদ সাধুরঞ্জন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বাংলা পরীক্ষায় অংশ নিন →