বাংলাভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
- ককোলন
- খসেমিকোলন
- গহাইফেন✓
- ঘড্যাস
ব্যাখ্যা
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।
বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে।
হাইফেন
এর বিরতিকাল – হাইফেন এর জন্য
থামার প্রয়োজন নেই।
– ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
– কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
– সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়।
– দাঁড়ি – এক সেকেন্ড
– প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড। ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
NTRCA জব সল্যুশন পরীক্ষায় অংশ নিন →