সাধারণ বিজ্ঞানভৌত বিজ্ঞান
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
- কক্যাপাসিটর হিসেবে
- খট্রান্সফরমার হিসেবে
- গরেজিস্টর হিসেবে
- ঘরেক্টিফায়ার হিসেবে✓
ব্যাখ্যা
– ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযােগে হয় না।
– ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই। সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছােট ছােট আলো হল Light Emitting Diode.
– একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়।
– এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে।
– রেকটিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
পরীক্ষা: ৩২তম বিসিএস প্রশ্ন সমাধান | 32th BCS Question Solution
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বিসিএস জব সল্যুশন (১০ তম থেকে ৫০ তম) পরীক্ষায় অংশ নিন →