বাংলাকারক ও বিভক্তি
৬৫. “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ককর্মে ষষ্ঠী
- খনিমিত্তার্থে ষষ্ঠী✓
- গকরণে ষষ্ঠী
- ঘসম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ) নিমিত্তার্থে ষষ্ঠী
ব্যাখ্যা: কীসের জন্য সংগ্রাম? স্বাধীনতার জন্য বা নিমিত্তে।
কোনো কিছুর নিমিত্ত বা উদ্দেশ্যে কাজ করা বোঝালে নিমিত্তার্থে কারক (বা সম্প্রদান) হয়। এখানে 'স্বাধীনতা' এর সাথে 'র' বিভক্তি যুক্ত আছে, যা ষষ্ঠী বিভক্তি (র, এর)। তাই এটি নিমিত্তার্থে ষষ্ঠী।
পরীক্ষা: ১৭তম শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
NTRCA জব সল্যুশন পরীক্ষায় অংশ নিন →