বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের রীতি কোন দুটি?
- কচলিত ও আঞ্চলিক
- খচলিত ও সাধু✓
- গসাধু ও আঞ্চলিক
- ঘকথ্য ও সাধু
ব্যাখ্যা
• বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের দুটি প্রধান রীতি হলো চলিত রীতি ও সাধু রীতি। লিখিত ভাষায় এই দুই রীতিই ব্যবহৃত হয়েছে এবং বাংলা গদ্যের বিকাশে উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কথ্য, চলিত ও সাধু রীতি:
• বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলের মানুষ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এ ধরনের ভাষাকে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা বলে।
• পৃথিবীর সব ভাষাতেই উপভাষা রয়েছে এবং এক অঞ্চলের কথ্য ভাষার সঙ্গে অন্য অঞ্চলের কথ্য ভাষার পার্থক্য থাকতে পারে।
• কোনো অঞ্চলের উপভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে দুর্বোধ্য হতে পারে। যেমন- চট্টগ্রামের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের মানুষের কাছে সহজবোধ্য নাও হতে পারে।
• এ কারণে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন বলার ও লেখার ভাষা হিসেবে গ্রহণ করা সুবিধাজনক নয়।
• বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিক্ষিত ও শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত ভাষা বলে।
ভাষার রূপভেদ:
• বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার দুটি প্রধান রূপ রয়েছে - মৌখিক বা কথ্য রূপ এবং লৈখিক বা লেখ্য রূপ।
1.9
মৌখিক বা কথ্য রীতির প্রকারভেদ:
• চলিত কথ্য রীতি।
• আঞ্চলিক কথ্য রীতি।
লৈখিক বা লেখ্য রীতির প্রকারভেদ:
• চলিত রীতি।
• সাধু রীতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
•
পরীক্ষা: Full Model Test 9th 13th
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
Random Exams পরীক্ষায় অংশ নিন →