‘এক মুঠো’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- কজীবনানন্দ দাশ
- খঅমিয় চক্রবর্তী✓
- গবিষ্ণু দে
- ঘবুদ্ধদেব বসু
ব্যাখ্যা
‘এক মুঠো’ কাব্যগ্রন্থ:
- অমিয় চক্রবর্তীর ‘এক মুঠো’ কাব্যগ্রন্থটি ১৯৩৯ সালে প্রকাশিত হয়।
- বিশ শতকের বিজ্ঞানের যুগে ব্যবহারিক জীবনে যেমন জটিলতা বেড়েছে, তেমনি মানুষের মনেও চিন্তার জটিলতা সৃষ্টি হয়েছে।
- আন্তর্জাতিক চেতনায় যুগধর্মের এই বৈশিষ্ট্য কাব্যটিতে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে।
- কবি এখানে সময়কে বিবেচনায় এনে সমকালীন মানব-মানবীর অন্তর্গত সুখ ও সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন।
অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- কবিতাবলী,
- অনিঃশেষ
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ ইত্যাদি।
-
পরীক্ষা: Full Model Test 9th 13th
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
Random Exams পরীক্ষায় অংশ নিন →