কোনটি স্বরভক্তির উদাহরণ?
- কসাধু > সাউধ
- খস্বপ্ন > স্বপন✓
- গদেশি > দিশি
- ঘতুলা > তুলো
ব্যাখ্যা
• স্বপ্ন > স্বপন - সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনি যুক্ত হয়েছে। তাই এটি মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি-র উদাহরণ।
অন্যদিকে,
• সাধু > সাউধ - অপিনিহিতির উদাহরণ,
• দেশি > দিশি - পরাগত স্বরসংগতির উদাহরণ,
• তুলা > তুলো - প্রগত স্বরসংগতির উদাহরণ।
মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
• উচ্চারণের সুবিধার জন্য কখনো কখনো সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি এসে যুক্ত হয়। একে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে।
উদাহরণ:
• অ-স্বরাগম - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।
• ই-স্বরাগম - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম।
• উ-স্বরাগম - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রু > ভুরু।
• এ-স্বরাগম - গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ।
• ও-স্বরাগম - শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
•
• - > en, > cqcq«, > I - > crrrfiT0, > > I (uSS I
পরীক্ষা: Full Model Test 9th 13th
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
Random Exams পরীক্ষায় অংশ নিন →