নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ?
- কতামা
- খকোবাল্ট
- গনিকেল
- ঘঅ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
- প্যারাচৌম্বক পদার্থ বহিঃচৌম্বক ক্ষেত্রে দুর্বলভাবে আকৃষ্ট হয়। অ্যালুমিনিয়াম প্যারাচৌম্বক পদার্থের একটি পরিচিত উদাহরণ। অন্যদিকে, তামা ডায়াচৌম্বক পদার্থ এবং কোবাল্ট ও নিকেল ফেরোচৌম্বক পদার্থ।
প্যারাচৌম্বকত্ব (Paramagnetism):
- যেসব পদার্থকে বহিঃচৌম্বক ক্ষেত্রে রাখলে তাদের মধ্যে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং তারা চৌম্বক ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয়, সেসব পদার্থকে প্যারাচৌম্বক পদার্থ বলা হয়।
- এসব পদার্থের অণু, পরমাণু বা আয়নের স্থায়ী চৌম্বক দ্বিমেরু মোমেন্ট (Magnetic Dipole Moment) বিদ্যমান থাকে।
- প্রতিটি দ্বিমেরু স্বাধীনভাবে আচরণ করে।
- সাধারণ তাপমাত্রায় তাপজনিত অস্থিরতার কারণে এসব দ্বিমেরু এলোমেলোভাবে বিন্যস্ত থাকে। ফলে বহিঃচৌম্বক ক্ষেত্র অনুপস্থিত থাকলে পদার্থে কোনো নিট চুম্বকায়ন (Net Magnetization) দেখা যায় না। তবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে দ্বিমেরুগুলো আংশিকভাবে ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হয়।
উদাহরণ: অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম ও টিন ইত্যাদি।
9FT2f I (Paramagnetism): - q, (Magnetic Dipole Moment) I (Net Magnetization)
ডায়াচৌম্বকত্ব (Diamagnetism):
- যেসব পদার্থকে বহিঃচৌম্বক ক্ষেত্রে রাখলে তাদের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয়, কিন্তু তারা চৌম্বক ক্ষেত্র থেকে বিকর্ষিত হয়, সেসব পদার্থকে ডায়াচৌম্বক পদার্থ বলা হয়।
- এসব পদার্থে সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে থাকে। ফলে এরা চৌম্বক ক্ষেত্রের অপেক্ষাকৃত দুর্বল অংশের দিকে সরে যেতে চায়।
- ডায়াচৌম্বক পদার্থ সাধারণত চুম্বকের প্রতি খুব সামান্য বিকর্ষণ প্রদর্শন করে।
উদাহরণ: হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা ও বিসমাথ ইত্যাদি।
Moment) I (Net Magnetization) (Diamagnetism): - 9FT2f
ফেরোচৌম্বকত্ব (Ferromagnetism):
- যেসব পদার্থকে বহিঃচৌম্বক ক্ষেত্রে রাখলে তাদের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং তারা চৌম্বক ক্ষেত্রের দিকে প্রবলভাবে আকৃষ্ট হয়, সেসব পদার্থকে ফেরোচৌম্বক পদার্থ বলা হয়।
- এদের আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর থাকে।
- ফেরোচৌম্বক পদার্থ সহজেই চুম্বকিত হতে পারে এবং অনেক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অপসারণের পরও কিছু চুম্বকত্ব বজায় রাখতে পারে। তাই স্থায়ী চুম্বক তৈরিতে এ ধরনের পদার্থ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
উদাহরণ: লোহা, নিকেল ও কোবাল্ট ইত্যাদি।
(Diamagnetism ) : - 9FT2f (Ferromagnetism ) : cmq I - 9fRTQf
উৎস: Science Expert, Live Publications এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
9ßT¯ I - 9FT2f (Ferromagnetism ) : cmq I - 9FT2f certäl, I Science Expert, Live Publications
পরীক্ষা: Full Model Test 9th 13th
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
Random Exams পরীক্ষায় অংশ নিন →