‘তুষারশুভ্র’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
- কতুষারের শুভ্র
- খশুভ্র যে তুষার
- গতুষার যে শুভ্র
- ঘতুষারের ন্যায় শুভ্র
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
• উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে।
• উপমান ও উপমেয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম থাকে।
• সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
• ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ - এখানে ‘ভ্রমর’ উপমান, ‘কেশ’ উপমেয় এবং ‘কৃষ্ণত্ব’ সাধারণ ধর্ম,
• তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র,
• অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• - 'corf' (uSS I
পরীক্ষা: Full Model Test 9th 13th
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
Random Exams পরীক্ষায় অংশ নিন →