পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
- কভিটামিন সি✓
- খভিটামিন ডি
- গভিটামিন ই
- ঘভিটামিন কে
ব্যাখ্যা
ভিটামিন:
- খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। আর এই খাদ্য উপাদানকে ভিটামিন বলে।
- ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য।
- ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ।
- কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি পানিতে দ্রবীভূত হয়।
যেমন-
স্নেহে দ্রবণীয় ভিটামিন:
• ভিটামিন A,
• ভিটামিন D,
• ভিটামিন E এবং
• ভিটামিন K ।
পানিতে দ্রবণীয় ভিটামিন:
• ভিটামিন B কমপ্লেক্স,
• ভিটামিন C ।
- পানিতে দ্রবণীয় ১২ টি ভিটামিন B রয়েছে। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন B কমপ্লেক্স বলা হয়।
- দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন B কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ।
- দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন B কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
পরীক্ষা: সাধারণ বিজ্ঞান
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →