বাংলা ভাষা ও সাহিত্যসাহিত্য: আধুনিক যুগ
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
- কপণ্ডিত
- খবিদ্যাসাগর
- গশাস্ত্রজ্ঞ
- ঘমহামহােপাধ্যায়✓
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী
বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় নাম।
– তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ, দার্শনিক, পন্ডিত, প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক।
– তার উপাধি ছিলো –
মহামহোপাধ্যায়
। ১৮৯৮ সালে তাকে এই উপাধি প্রদান করা হয়।
– তিনি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ আবিস্কার করেন।
– ১৯১৬ সালে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে তার সম্পাদনায় ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে চর্যাপদ প্রকাশিত হয়।
তার রচিত সাহিত্যকর্ম:
– বেণের মেয়ে (উপন্যাস)
– বাল্মীকির জয়
– মেঘদূত
– প্রাচীন বাংলার গৌরব
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
পরীক্ষা: ৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43 BCS Question Solution
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বিসিএস জব সল্যুশন (১০ তম থেকে ৫০ তম) পরীক্ষায় অংশ নিন →