বাংলাসমার্থক ও বিপরীতার্থক শব্দ
নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
- কমই
- খজোছনা
- গপাতা✓
- ঘকাগজ
ব্যাখ্যা
পাতা- তদ্ভব শব্দের উদাহরণ।
তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
– তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
– এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)।
– যেমন – সংস্কৃত – হস্ত, প্রাকৃত – হথ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর, তদ্ভব – চামার ইত্যাদি।
– একইভাবে সংস্কৃত ‘চন্দ্র’ শব্দ থেকে ‘চাঁদ’ শব্দটি উৎপন্ন হয়েছে।
– এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
NTRCA জব সল্যুশন পরীক্ষায় অংশ নিন →