বাংলাকারক ও বিভক্তি
“ফুলে ফুলে ঘর ভরেছে।’ কোন কারকে কোন বিভক্তি?
- ককর্মকারকে সপ্তমী বিভক্তি
- খঅপাদান কারকে সপ্তমী বিভক্তি
- গকরণ কারকে সপ্তমী বিভক্তি✓
- ঘঅধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
করণ কারক:
– করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ কারক।
– কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।
– বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
NTRCA জব সল্যুশন পরীক্ষায় অংশ নিন →