বাংলা ভাষা ও সাহিত্যসমার্থক শব্দ
'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? (৫০তম বিসিএস)
- কহরিদশ্ব, বিবদান
- খক্ষিতি, উর্বী
- গদিনমণি, দিননাথ
- ঘত্রিদিব, সুরপুর✓
ব্যাখ্যা
'স্বর্গ' শব্দের একাধিক সমার্থক শব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে।
ত্রিদিব: তিন লোকের উপরিভাগ অর্থে স্বর্গকে বোঝায়।
সুরপুর: দেবতাদের (সুর) বাসস্থান অর্থে স্বর্গ বোঝায়।
✗ হরিদশ্ব, বিবদান — সূর্যের প্রতিশব্দ।
✗ ক্ষিতি, উর্বী — পৃথিবীর প্রতিশব্দ।
✗ দিনমণি, দিননাথ — সূর্যের প্রতিশব্দ।
অন্যান্য স্বর্গের প্রতিশব্দ: দ্যুলোক, নন্দনকানন, বেহেশত, অমরাবতী, ইন্দ্রলোক।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
বিসিএস জব সল্যুশন (১০ তম থেকে ৫০ তম) পরীক্ষায় অংশ নিন →