পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত করা হয় কবে?
- ক১৬ ফেব্রুয়ারি ১৯৫৬✓
- খ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮
- গ২১ ফেব্রুয়ারি ১৯৫২
- ঘ১১ মার্চ ১৯৫০
ব্যাখ্যা
সঠিক উত্তর — ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬:
— ১৯৪৮ সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললেও তা তৎক্ষণাৎ গৃহীত হয়নি।
— দীর্ঘ ভাষা আন্দোলন, ১৯৫২ সালের ভাষাশহীদদের আত্মত্যাগ এবং জনমতের চাপে অবশেষে ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয়।
— এই স্বীকৃতি একই বছর প্রণীত পাকিস্তানের প্রথম সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
পরীক্ষা: ১৯৪৭ থেকে ১৯৭১ এর ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →