মুক্তিযুদ্ধকালে মেজর এম. এ. জলিল কোন সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন?
- ক৬ নম্বর সেক্টর
- খ৮ নম্বর সেক্টর
- গ১১ নম্বর সেক্টর
- ঘ৯ নম্বর সেক্টর✓
ব্যাখ্যা
সঠিক উত্তর — ৯ নম্বর সেক্টর:
— বরিশাল, পটুয়াখালী এবং খুলনা ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত ৯ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে, যেখানে প্রায় ২০ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন।
— এই সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন মেজর এম. এ. জলিল; পরবর্তীতে দায়িত্ব পালন করেন মেজর এম. এ. মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
— ডিসেম্বর মাসে চূড়ান্ত আক্রমণের প্রাক্কালে ৯ নম্বর সেক্টরকে ৮ নম্বর সেক্টরের সঙ্গে একীভূত করা হয় এবং একীভূত বাহিনীর দায়িত্ব দেওয়া হয় মেজর এম. এ. মঞ্জুরকে।
উৎস: বাংলাপিডিয়া।
পরীক্ষা: ১৯৪৭ থেকে ১৯৭১ এর ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →