১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলটি কোথায় স্বাক্ষরিত হয়?
- কবঙ্গভবনে
- খঢাকা ক্যান্টনমেন্টে
- গরমনা রেসকোর্স ময়দানে✓
- ঘকরাচিতে
ব্যাখ্যা
সঠিক উত্তর — রমনা রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান):
— ৩ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানের বিমান হামলার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে যৌথ কমান্ড গঠন করে।
— ১৬ ডিসেম্বর সকালে যৌথ বাহিনী ঢাকায় প্রবেশ করে এবং বিকেল ৫টা ১ মিনিটে রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়।
— পাকিস্তানি অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজী এবং জগজিৎ সিং অরোরা দলিলে স্বাক্ষর করেন, যার খসড়া প্রস্তুত করেছিলেন মেজর জেনারেল জ্যাকব।
উৎস: বাংলাপিডিয়া।
পরীক্ষা: ১৯৪৭ থেকে ১৯৭১ এর ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →