বাংলাদেশের প্রথম জাতীয় পতাকাটি কোথায় তৈরি করা হয়েছিল?
- কসার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে✓
- খমধুর ক্যান্টিনে
- গকার্জন হলে
- ঘটিএসসিতে
ব্যাখ্যা
সঠিক উত্তর — সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষ:
— ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে কাজী আরেফ আহমেদ, শিব নারায়ণ দাসসহ ২২ জন ছাত্রনেতা মিলে এই পতাকা তৈরি করেন।
— এই পতাকা ১৯৭১ সালের ২ মার্চ কলাভবনের সামনে ডাকসু ভিপি আ স ম আবদুর রব উত্তোলন করেন এবং পরবর্তীতে ১৮ এপ্রিল কলকাতার বাংলাদেশ মিশনে বিদেশে প্রথমবার এটি উত্তোলিত হয়।
— স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে ১৭ জানুয়ারি ১৯৭২ বর্তমান নকশা সরকারিভাবে গৃহীত হয়।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
পরীক্ষা: ১৯৪৭ থেকে ১৯৭১ এর ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →