উর্দু বনাম বাংলা ভাষা বিতর্ক সর্বপ্রথম প্রকাশ্যে ওঠে কোন সংগঠন প্রতিষ্ঠার সময়?
- কনিখিল ভারত মুসলিম লীগ (১৯০৬)✓
- খতমদ্দুন মজলিশ (১৯৪৭)
- গমুসলিম ছাত্রলীগ (১৯৩৭)
- ঘআওয়ামী মুসলিম লীগ (১৯৪৯)
ব্যাখ্যা
সঠিক উত্তর — নিখিল ভারত মুসলিম লীগ (১৯০৬):
— ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়ই উর্দু বনাম বাংলা ভাষা নিয়ে প্রথম বিতর্কের সূত্রপাত ঘটে।
— পরবর্তীতে ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক তার বিরোধিতা করেন।
— এই পটভূমিতেই ১৯৪৭ সালে তমদ্দুন মজলিশের নেতৃত্বে সাংগঠনিকভাবে ভাষা আন্দোলনের সূচনা হয়, যা ১৯৫২ সালে চূড়ান্ত রূপ লাভ করে।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
পরীক্ষা: ১৯৪৭ থেকে ১৯৭১ এর ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →