চীন সভ্যতার নিজস্ব লিখন পদ্ধতির নাম কী?
- ককিউনিফর্ম
- খহায়ারোগ্লিফিক
- গআইডিওগ্রাফ✓
- ঘপ্যাপিরাস
ব্যাখ্যা
সঠিক উত্তর — আইডিওগ্রাফ:
— হোয়াং হো, ইয়াংজেকিয়াং ও দক্ষিণ চীনের ভূখণ্ড — এই তিন অঞ্চলে শাং ও চৌ রাজাদের যুগে (আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ) চৈনিক সভ্যতা গড়ে ওঠে।
— অন্যান্য সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন থাকায় চীনে সম্পূর্ণ ভিন্ন রীতিতে যে চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতির উদ্ভাবন ঘটে, তার নাম আইডিওগ্রাফ; শাং লিপিকাররা রেশমি কাপড়ে কালি-তুলি দিয়ে লিখতেন।
— চৌ বংশের রাজা শি-হুয়াং তি-এর রাজত্বকালে হুনদের আক্রমণ প্রতিরোধে নির্মিত হয় দেড় হাজার মাইল দীর্ঘ 'চীনের মহাপ্রাচীর', যা মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য হিসেবে বিবেচিত।
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
পরীক্ষা: বিশ্বের প্রাচীন সভ্যতা ও ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →