সৌর পঞ্জিকা (৩৬৫ দিনের বছর) কোন সভ্যতার আবিষ্কার?
- কমিশরীয়✓
- খরোমান
- গগ্রিক
- ঘক্যালডীয়
ব্যাখ্যা
সঠিক উত্তর — মিশরীয়:
— কৃষিনির্ভর মিশরীয় সভ্যতার কাছে নীল নদের প্লাবন ও জমির মাপ ছিল গুরুত্বপূর্ণ বিষয়, যা তাদের জ্যোতিষশাস্ত্র ও অংকশাস্ত্র চর্চায় উদ্বুদ্ধ করে।
— খ্রিস্টপূর্ব প্রায় ৪২০০ অব্দে মিশরীয়রা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে এবং ৩৬৫ দিনে বছর গণনার পদ্ধতিও তাদেরই আবিষ্কার।
— সময় নির্ধারণের জন্য তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়িও আবিষ্কার করে, এবং চিকিৎসাশাস্ত্রে 'মেটেরিয়া মেডিকা' বা ঔষধের তালিকা প্রণয়নে সর্বপ্রথম সক্ষম হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
পরীক্ষা: বিশ্বের প্রাচীন সভ্যতা ও ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →