ভেলভেট বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল?
- কইউক্রেন
- খজর্জিয়া
- গইরান
- ঘচেকোস্লোভাকিয়া✓
ব্যাখ্যা
সঠিক উত্তর — চেকোস্লোভাকিয়া:
— ১৯৮৯ সালে চেকোস্লোভাকিয়ায় সংঘটিত রক্তপাতহীন ও শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান 'ভেলভেট বিপ্লব' নামে পরিচিত, যার মাধ্যমে টানা ৪১ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটে।
— ২৯ ডিসেম্বর ১৯৮৯ সালে ভিন্নমতাবলম্বী লেখক ও মানবাধিকার কর্মী ভাকলাভ হাভেল দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, যিনি এই বিপ্লবের প্রধান মুখ ছিলেন।
উৎস: ব্রিটানিকা।
পরীক্ষা: বিশ্বের প্রাচীন সভ্যতা ও ইতিহাস
এই বিষয়ের আরও প্রশ্ন অনুশীলন করতে চান?
সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিন →