ব্যাখ্যা
◉ জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২
এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে,
বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব
সবচেয়ে কম।
– বরিশাল বিভাগে প্রতি কিলোমিটারে গড়ে ৬৮৮ জন মানুষ বসবাস করে।
জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২:
– বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে। ২০২২ সালের ষষ্ঠ জন শুমারি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
– ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা – ২০২২ অনুষ্ঠিত হয় ⎯ ২০২২ সালের ১৫ – ২১ জুন।
– শুমারিতে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়েছে।
– গণনায় মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি অনুসরণ করা হয়েছে
জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২ -এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
➝ মোট জনসংখ্যা ⎯ ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
➝ জনসংখ্যা বৃদ্ধির হার ⎯ ১.১২% ও প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ⎯ ১,১১৯ জন।
◉ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ⎯
➝ বিভাগ ⎯ ঢাকা বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ২১৫৬ জন।
➝ জেলা ⎯ ঢাকা জেলা; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ১০,০৬৭ জন।
◉ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ⎯
➝ বিভাগ ⎯ বরিশাল বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ৬৮৮ জন।
➝ জেলা ⎯ রাঙ্গামাটি জেলা; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ১০৬ জন।
– সবচেয়ে বেশি মানুষ বাস করে ⎯ ঢাকা বিভাগে; মোট জনসংখ্যা ⎯ ৪৫,৬৪৪,৫৮৬ জন।
– সবচেয়ে কম মানুষ বাস করে ⎯ বরিশাল বিভাগে; মোট জনসংখ্যা ⎯ ৯,৩২৫,৮২০ জন।
উৎস
: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট।