'গ্রে-হাইড্রোজেন'-এর তুলনায় 'গ্রীন-হাইড্রোজেনের' সুবিধা হল- (50th BCS)
কএটি উৎপাদন করা সস্তা
খএতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়✓
গএটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
ঘপ্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
ব্যাখ্যা
হাইড্রোজেন উৎপাদনের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে একে বিভিন্ন রঙে (কালার কোড) চিহ্নিত করা হয়।
গ্রিন হাইড্রোজেন (Green Hydrogen):
এটি নবায়নযোগ্য শক্তি (যেমন- সৌর বা বায়ু শক্তি) ব্যবহার করে পানির তড়িৎবিশ্লেষণ (Electrolysis) প্রক্রিয়ায় উৎপাদিত হয়। এই প্রক্রিয়ায় কোনো কার্বন ডাই-অক্সাইড (CO2) নির্গত হয় না, ফলে এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।
গ্রে হাইড্রোজেন (Grey Hydrogen):
এটি প্রাকৃতিক গ্যাস (মূলত মিথেন) থেকে 'স্টিম মিথেন রিফর্মিং' (SMR) প্রক্রিয়ায় উৎপাদিত হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ হাইড্রোজেন এভাবেই তৈরি হয়। তবে এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
মূল পার্থক্য:
উভয় হাইড্রোজেনের রাসায়নিক বৈশিষ্ট্য ও শক্তি ঘনত্ব একই। তবে গ্রিন হাইড্রোজেনের একমাত্র ও প্রধান সুবিধা হলো— এর উৎপাদনে কার্বন নিঃসরণ শূন্য বা জিরো এমিশন।
Source: International Energy Agency (IEA); World Economic Forum (WEF).