ব্যাখ্যা
◉
HTTPS (HyperText Transfer Protocol Secure)
মূলত ডেটা এনক্রিপশন নিশ্চিত করে, যা ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে আদান-প্রদানকৃত তথ্য (যেমন—লগইন ক্রেডেনশিয়াল, ব্যক্তিগত ডেটা, পেমেন্ট তথ্য) নিরাপদে রাখে।
–
ই-কমার্সে যখন গ্রাহক অনলাইনে টাকা পরিশোধ করেন বা ব্যক্তিগত তথ্য (পাসওয়ার্ড
,
কার্ড নম্বর ইত্যাদি) দেন
,
তখন সেই ডেটাকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবহৃত হয়
HTTPS
(Hyper Text Transfer Protocol Secure).
HTTPS:
– https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
– HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
– কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর ‘S’ দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
– HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
– https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
– সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
– তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।
অন্যান্য অপশনসমূহ
,
DHCP: IP address assignment এর জন্য ব্যবহৃত হয়।
SMTP: ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
ARP: IP থেকে MAC address mapping এর জন্য ব্যবহৃত হয়।
উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। ২। Bigcommerce Essentials ওয়েবসাইট। [
লিংক
]